Posts

Showing posts from July, 2021

১০০ টি কবিরা গুনাহ ।

 কবিরা গুনাহ বলা হয় ঐ সকল বড় বড় পাপকর্ম  সমূহকে যেগুলো নিম্নোক্ত কোন একটি বিষয় পাওয়া যায়। যে সকল গুনাহের ব্যপারে ইসলামি শরিয়তে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে। যে সকল গুনাহের ব্যপারে দুনিয়াতে নির্ধারিত দন্ড প্রয়োগের কথা রয়েছে। যে সকল গুনাহের ব্যপারে ইসলামি শরিয়তে বলা হয়েছে আল্লাহ তায়ালা রাগ করবেন। যে সকল কাজে আল্লাহ তায়ালা , নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও ফেরেশতা মন্ডলী লানত দেন যে কাজের ব্যাপারে বলা হয়েছে, যে এমন কাজ করবে সে মুসলমানদের দলভুক্ত নয়। কিংবা যে কাজের ব্যাপারে আল্লাহ ও তাঁর রসূলের সাথে সম্পর্কহীনতার ঘোষণা যে দেয়া হয়েছে। সে সব বিষয়কে মুনাফিকের আলামত হিসেবে চিহ্নিত করা হয়েছে। যে কাজে "দ্বিন নাই" " ঈমান নাই" ইত্যাদি বলা হয়েছে। অথবা যে কাজকে আল্লাহ তায়ালার সাথে যুদ্ধ ঘোষণা করা হয় বলে উল্লেখ করা হয়েছে ।     কবিরা গুনাহ থেকে বিরত থাকার মর্যাদা মহান আল্লাহ তায়ালা বলেন: إن تجتنبوا كباءر ما تنهون عنه نكفو عنكم سيءا تكن ندخلكم ندخلكم مدخلا كريما                        ...